
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে ২ হাজার ১৭৯ পরিবারের মাঝে টিসিবি পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল কার্ড প্রতি দেওয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল রাড়ুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম আফজাল, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জীব ঘোষ, পিযুষ কান্তি বাপ্পি, মফিজুল ইসলাম, ইলিয়াস আলী মোড়ল, সম সোহেল উদ্দিন, আব্দুল হামিদ, আবুল হাশেম, রমজান আলী সরদার, সুমিত্রা দাশ সোনিয়া, রোজিনা বেগম, জাহানারা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও উপকারভোগীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...