
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদশ’ এমন স্লােগানযুক্ত প্যাড ভ্যাট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাময়িক বরখাস্ত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদশ এর অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গােলাম সরােয়ার। গত বুধবার ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ভাইস চ্যান্সেলরের অনুমােদনক্রমে এ আদেশ জারি করেন।
গত সােমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গােলাম সরােয়ার ভ্যাট সংক্রান্ত বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিটি যে প্যাডে প্রকাশ করা হয়েছে সেটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি নিষিদ্ধ প্যাড। ওই প্যাডে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লােগান যুক্ত একটি লােগা রয়েছে।এটি সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদশ এর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিক্ষােভ ছড়িয়ে পড়ে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গােলাম সরােয়ার বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রাে-ভাইস চ্যান্সেলর প্রফেসর জানান,গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লােগান সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিষিদ্ধ প্যাড ব্যবহার করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযােগ ও প্রাথমিক তথ্য প্রমাণাদি পর্যালােচনা করার পর বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা মতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গােলাম সরােয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে।
এ ব্যাপার আজ বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের সাথে মুঠােফােনে যােগাযােগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা