
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় জব্দ করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ মাদক জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ডিবি পুলিশের এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দিয়ে পিকআপ ভ্যান আটক করে।
রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...