
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের গ্রামবাসীর সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩নং ওয়ার্ডের বিএনপি ও গ্রামবাসীর আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) বিকালে দিগলী মাছিয়ালী মাদ্রাসা প্রাঙ্গণে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান সুমন,সাবেক উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, চিরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম খান জরিপ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামবাসীর উপস্থিত ছিল লক্ষণীয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী বলেন,দেশে এখনো নানা রকমের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কারীরা যতই ফন্দি ফিকির করুক ইনশাল্লাহ তারা সফল হবে না।
আমাদের নেতা তারেক রহমান সবাইকে ধৈর্য্য ধারণ ও সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন। সকলকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান রাখেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক