
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ।
কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী রোজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে লিফলেট বিতরণ কর্মসূচি উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা গোলচত্বর পথসভা মাধ্যমে শেষ হয়।
পথসভায় জিয়া মঞ্চের নেতাকর্মীরা বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে।
তাছাড়া আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ গোলাম মস্তফা, কেন্দ্রীয় জিয়া মঞ্চের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু সুদেব চন্দ্র, পটুয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. আবুল বাশার নানা ভাই, পটুয়াখালী জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. মোশাররফ হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম ইজাজ।
দশমিনা উপজেলা আহবায়ক মারুফ হোসেন, সদস্য সচিব সাকুর হাওলাদার প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...