
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার গ্রামীণ পূর্বদেলুয়া হাটে ২০ টাকা কেজি দরে টমেটো , গাজর , শিম ও নতুন আলু কেনাবেচা হয়েছে। এছাড়া মাঝারি ধরণের একটি ফুল কপি পাচ টাকা আর দশ টাকায় একটি পাতা কপি দোকানিরা ডেকে বেচেছেন।
উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়ায় সপ্তাহের দুদিন মঙ্গলবার ও শনিবার নিয়মিত হাট বসে। আজ মঙ্গলবার বিকেলে হাট ঘুরে দেখা গেছে সব ধরণের সবজি ফসল হাটে কেনাবেচায় উঠেছে। ব্যাবসায়ীরা ছাড়াও অনেক গৃহস্থ পরিবার থেকে বাড়ীতে লাগানো সবজি ফসলের শিম ,লাউ , কুমড়ো বেচতে আনা হয়েছে।
কাচা তরিতরকারীর দোকানী নুরু মিয়াকে ২০ টাকা কেজি দরে আলু , গাজর , টমেটো বেচতে দেখা গেছে। তিনি বলেন নতুন আলু মোকাম এলাকা থেকে সাড়ে ছয়শো টাকা মণ দরে কিনেছেন। ফুল কপি বেচতে আনা আনোয়ার হোসেন বলেন এক পিচ পাচ টাকায় বেচছেন। কেউ তিন পিচ নিলে দশ টাকা রাখছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...