প্রয়াত যুবনেতা আল আমিন খান পাঠান ছিলেন যুবকদের আইকন : হিলালী

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ কেন্দ্রীয় বিএনপি নেতা,জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বার বার ধানের শীর্ষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম আল আমিন খান পাঠান ছিলেন যুবকদের আইকন।

তার বন্ধুসুলভ আচারণে যুবকদের খুব সহজেই কাছে টানতেন পারতেন। আজকে তাঁর ২২তম মৃত্যুবার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হচ্ছে। নেতাকর্মীদের হৃদয়ে কতটুকু জায়গা করে গেলে ২২ বছর পরেও শ্রদ্ধার সাথে স্বরণ করে। আমার ভাগ্যে এমনটা হবে কি-না জানিনা।

বুধবার (২২ জানুয়ারি) মরহুমে গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বরণসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,মরহুম আল আমিন খান পাঠান খুব অমায়িক মানুষ ছিলেন।

আমি যখন চট্টগ্রাম ভার্সিটি থেকে ছাত্ররাজনীতি ছেড়ে কেন্দুয়া বিএনপি রাজনীতিতে এলে তিনি আমাকে নানাভাবে সহযোগীতা করেছেন। তাঁর আরেক বড় গুণ ছিল দুইপক্ষের মাঝে রাগ অভিমান বা ঝগড়া ঝাটি হলে দুইপক্ষে মিলিয়ে দেওয়া বা মিমাংসা করার আপ্রাণ চেষ্টা করতেন। আল্লাহ সুবহানআল্লাহ তায়ালা যেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন কামনা করি। আমিন।

সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আ’লীগ সরকারের অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছি আমরা সকলেই। আমরা ফ্যাসিস্ট আ’লীগ সরকারের বিদায় করেছি। যেকারণে আমারা মুক্ত বাতাসে চলার সুযোগ পেয়েছি। আমাদের প্রিয়নেতা জনাব তারের রহমান এখনও দেশের আসতে পারেনি। এখনও দেশে নানারকমের ষড়যন্ত্র হচ্ছে।

ইনশাল্লাহ, যতই ষড়যন্ত্র করুক তারা সফল হবে না। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রউফ মাস্টার।

ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোনা মিয়ার পরিচালানায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব খসরু আহমেদ প্রমূখ।

এসময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়৷

মন্তব্য লিখুন

আরও খবর