
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল প্রতিপাদ্যে জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ আল-হেরা ক্যাডেট একাডেমীর আয়োজনে অত্র একাডেমীর গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুলতান মোঃ শামছুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট
পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।
দিনব্যাপী আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভের পর থেকে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখানে পাড়ালেখায় মনোনীবেশের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশাবাদী শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম সর্বত্র ছড়িয়ে পরবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সহকারী শিক্ষক (ইংরেজি) ইফফাত মারজানা, সহকারী শিক্ষক (শরীর চর্চা) রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, মুনিরা আক্তার বানু, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ রমজান আলী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...