
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ফ্রিল্যান্সিং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিষয়ে নীতিমালা পরিবর্তনের সুপারিশ করা হবে।
তিনি বলেন, ভুয়া ফ্রিল্যান্সার সাংবাদিকরা যাতে অ্যাক্রিডিটেশন কার্ড না পান এ জন্য সাংবাদিকতার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে হবে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দ্রুতই নতুন নীতিমালা অনুযায়ী কার্ড দেয়া হবে। এর আগ পর্যন্ত বিদ্যমান কার্ড চালু থাকবে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিধান তুলে দেয়া হবে, শুধু সাজাপ্রাপ্ত হলে কার্ড বাতিল করা হবে। কোনো গণমাধ্যম হাউজে মোট সাংবাদিকদের ৩০ শতাংশ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয়ে মেয়েদের ফুটবল খেলার মাঠে হামলার বিষয়ে তিনি বলেন, মেয়েদের ফুটবলে বাধার বিষয়ে সরকার কাজ করছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। নারীদের ফুটবল কোনোভাবেই যেন ব্যাহত না হয় সরকার সে বিষয়ে সজাগ থাকবে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে যতোদিন না তারা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাচ্ছে, ততোদিন তাদেরকে কোনো আন্দোলন করতে দেওয়া হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...