
ফরিদপুরের বোয়ালমারীতে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ডপাশা হাজেরা মকবুল কলেজে নবীন বরণ পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা হাজেরা মকবুল ডিগ্রী কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। সকালে নবীন বরণ পিঠা মেলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলার সহকারি কমিশনার ভূমি মো. গোলাম রব্বানী সোহেল।
কলেজ মাঠে পুরানো ঐতিহ্য ধরে রাখতে ১০ স্টলে বিলুপ্ত হওয়া বাহারী রকমের পিঠা প্রদর্শনী করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এসে এ অনুষ্ঠান প্রানবন্ত করে তোলে।
বন্ডপাশা হাজেরা মকবুল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু।
বন্ডপাশা হাজেরা মকবুল কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মো. আফসার উদ্দিন বিশ্বাস, বন্ডপাশা হাজেরা মকবুল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. এনায়েত আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. মফিজুর কাদের খাঁন মিল্টন, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মিয়া, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাচ মন্টু, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, অত্র কলেজে রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক প্রশান্ত বিশ্বাস লিটন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র বিশ্বাস, ধন্যবাদান্তে অত্র কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। দিন ব্যাপী নবীন বরণ পিঠা মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শেষ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...