
অবশেষে বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল। পর্যাপ্ত সিনেমা না থাকায় লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষের। আর তাই প্রেক্ষাগৃহটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ গণমাধ্যমকে জানান, সবশেষ নভেম্বরে হলটিতে মুক্তি পেয়েছিল ‘দরদ’ সিনেমা। এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে। কোনো সিনেমা মুক্তি পায়নি। যার দরুণ এভাবে হল বন্ধ রেখে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। আসছে ঈদে সিনেমা চালাবেন এরপর চিরতরে বন্ধ করে দেবেন দেশের ঐতিহ্যবাহী এই হলটি।
তিনি বলেন, দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে ত চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি। এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দিব।
উৎসব ছাড়া তো সিনেমা চলে না, দর্শক আসে না উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি কোনো সিনেমাই চলছে না। শুধু সিংগেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা এখন। তাদেরও তো এখন কোনো সিনেমা সেভাবে চলছে না।
সবশেষে মধুমিতার কর্ণধার বলেন, এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।
প্রসঙ্গত, ঢাকার অন্যতম প্রাচীন সিনেমাহল মধুমিতা। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর হলটি উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...