• খুলনা দেশজুড়ে
  • শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ , ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

শাহীন সোহেল,চৌগাছাঃ জমজমাট আয়োজনে শেষ হয়েছে যশোরের চৌগাছার অন্যতম শিশু তলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিন

এর আগে সকাল ৮:০০ মিনিটের জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালি মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্যালেন চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হাকিমপুর ইউনিয়ন পরিষদ, চৌগাছা।

সকাল ৯:০০ মিনিটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত শিক্ষার্থীদের জন্য মেধা তালিকা সহ বিভিন্ন খেলার আয়োজন করেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহানুর হোসেন বলেন, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা জানুয়ারি মাসের শেষ হওয়ায় একপ্রকার ভালই হচ্ছে না জানুয়ারি প্রথম দিকে ক্লাস কম হয় তাছাড়া এতে করে শিক্ষার্থীরা দ্বিবার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা সাবেক শিক্ষকবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য গণ, অভিভাবক , বহিরাগত ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যালেন চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন হাকিমপুর ইউনিয়ন পরিষদ, চৌগাছা।

অনুষ্ঠানের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় কিরাত, গীতা , গজল, নাচ, গান, কৌতুক, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।