
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিসের যৌথ অভিযানে শেরপুরে ২০ টন অবৈধ ও ভেজাল জিপসাম সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে একটি গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পেছনে সেভেন কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি সার মোড়কজাত কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিস।
এ সময় অবৈধ চালানে আনা বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তায় ২০ টন সার জব্দ করা হয়। এসব সার ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনস নামে বাজারজাত করা হচ্ছিল। সেখানে বিভিন্ন কেমিকেলের ড্রামও পাওয়া যায়। জব্দকৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
অভিযানের সময় সেভেন. কে. আর বাংলাদেশ লিমিটেডের প্রোপাইটর মো. রুবেল মিয়া পালিয়ে যায়। অভিযানকালে সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ান, শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোছা. মুসলিমা খানম নিলু, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মুসলিমা খানম নিলু বলেন, জব্দকৃত সারগুলো ঢাকা থেকে আনা হলেও চালান দেখানো হয়েছে জামালপুর জেলার এস.এস ক্রপ কেয়ারের নামে। সারগুলোর কোন চালানপত্র বা বৈধ কাগজপত্র নেই।
তিনি আরও বলেন, সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল সার ফয়েল প্যাকেটে ভরে বাজারজাত করে আসছিল।
ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সারগুলোর মান পরীক্ষার জন্য নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...