
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিলে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি ২ ঘন্টা ১০ মিনিট রান সম্পন্ন করেন।
এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিম। তিনি রান শেষ করেন ৩ ঘন্টা ৪০ মিনিটে। ১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন উপজেলার শমশেরনগরের শুভ্র যাদব। তিনি ৩৮ মিনিটে রান শেষ করেন। মেয়েদের মধ্যে প্রথম হন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তাঁর সময় লাগে ১ ঘন্টা ২৩ মিনিট। রাজকান্দি হিল ম্যারাথনে মোট ৫৫০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে ২৫ কিলোমিটারে পুরুষ ৪২০ জন ও ১০ কিলোমিটারে ১৩০ জন অংশ নেন।
উভয় ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন রাজকান্দি রানার্স কমিউনিটির রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, রেইস কো-ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী ও মঞ্জুরুল হাসান প্রমূখ।এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে রান সম্পন্নদের মেডেল পরিয়ে দেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...