
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মধু মিয়া আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের দুরুদ মিয়ার ছেলে।
জানা যায়, পূর্ব বিরোধের জেরে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে কয়েকজন মিলে মধু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেখে যায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে আটক করেছে পুলিশ।
এঘটনায় নিহতের বাবা দুরুদ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। আমরা ৬ জনকে আটক করেছি। ধারণা করছি পূর্ব বিরোধের জেরে মধু মিয়াকে হত্যা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...