
শাহরিয়ার মিল্টন : শেরপুরে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়াসহ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ ভাংচুর ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান ৪নং জিগজ্যাগ ব্রিকসের কিলিন বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
একইসাথে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...