
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)-এর মাটিরাঙ্গা উপজেলা শাখার ১৬তম ও মাটিরাঙ্গা কলেজ শাখার ১৪তম দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জল পাহাড় মিলনায়তনে’ এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং গেস্ট অব অনার ছিলেন জয়া ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডলি ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ ত্রিপুরা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুনী ত্রিপুরা, টিএসএফ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক যতিনবন্ধু ত্রিপুরা।

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশন শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা নতুন কমিটির নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সর্বসম্মতিক্রমে (২০২৫-২০২৬) মাটিরাঙ্গা উপজেলা শাখা কমিটিতে সভাপতি পদে দিগেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে কানুরায় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক দিপায়ন ত্রিপুরা এবং মাটিরাঙ্গা কলেজ শাখা কমিটিতে সভাপতি পদে পুনরায় অনিতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক জয়বাবু ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক পদে পিংকি ত্রিপুরা।
উপস্থিত অতিথিরা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত তরুণরা দেশ, জাতি ও সমাজের উন্নয়নে অবদান রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...