
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটগুলোয় নতুন সরিষা বেচাকেনা হচ্ছে। এক মণ নতুন সরিষা ( পুরোপুরি শুকনো নয় ) দুই হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকা দরের মধ্যে কেনাবেচা হচ্ছে। এদিকে ফরিয়া শ্রেণীর ব্যবসায়ীরা হাট থেকে সরিষা কিনে এলাকার মহাজনদের কাছে বেচছেন।
এখন উপজেলার বিভিন্ন এলাকার সরিষা ভাঙ্গানোর তেলকল মালিক ও মহাজনেরা সরিষা কেনার সব গুছিয়ে আনছেন। এদের কেউ কেউ নতুন সরিষা কেনা শুরু করেছেন বলে জানা গেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় বছরের দ্বিতীয় প্রধান আবাদের সরিষা ফসল তোলা শুরু হয়েছে। এবারে আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হারে মিলছে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। কৃষকদের অনেকেই নানা দরকারে নতুন উঠা সরিষা এলাকার হাটগুলোয় নিয়ে বেচছেন।
উপজেলা সদরের শ্রীকোলা , ঘোষগাতী , গয়হাট্রা হাট , মোহনপুর , বোয়ালিয়া হাটে নতুন সরিষা কেনাবেচা হচ্ছে। এসব হাটে শত শত মণ সরিষা কেনাবেচা হয়।
উপজেলা সদরের শুক্রবার ( ৬ ফেব্রুয়ারী ) হাটে কৃষক আলিম প্রামাণিক নিজ আবাদের নতুন তিন মণ মাঘি দুই হাজার ৫৫০ টাকা মণ দরে বেচেছেন। প্রতিবেদককে বলেন সংসারের নানা দরকারে সরিষা বেচলেন।
সরিষা তোলা শেষ হলে সেসব জমিতে বোরো ( ইরি ) ধান আবাদ করবেন। তখন হালচাষ , সার কেনা বাবদ টাকা দরকার হবে। নতুন সরিষা বেচে টাকা জোগাড় করবেন জানান।
উপজেলার প্রতাপ হাটের কাছাকাছিতে শুক্রবার বিকেলে ব্যবসায়ী ওয়াজেদ মিয়াকে খোলা মাঠে নতুন সরিষা শুকিয়ে বস্তায় তুলে ওজন দিতে দেখা গেছে। তিনি এলাকার হাট থেকে দুই হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকার মধ্যে মণ দরে প্রায় ৭৫ মণ সরিষা কিনেছেন।
তার কেনাকালে গড় দাম আড়াই হাজার টাকার বেশী পড়েছে বলে জানান। আর সরিষা শুকানোর পর এক মণের দাম হচ্ছে প্রায় তিন হাজার একশো থেকে দেড়শো টাকা। তিনি মহাজনদের কাছে সরিষা বেচবেন বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন