
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিনদ্বীপের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন সেন্ট মার্টিনদ্বীপের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাকে আটক করে।
পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...