
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশে আর ওয়ার্ক করবে না। সময়টা বদলে গেছে। এটা ভারতকে বুঝতে হবে। যতো তারাতারি বুঝবে, ততো তারাতারি বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্কটা ভালো হবে, উন্নত হবে।
বাংলাদেশে রাজনীতি হতে হবে চব্বিশের গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা ও ভারতের স্বার্থ রক্ষার রাজনীতি যারা করবেন তাদের অবস্থা ধানমন্ডি ৩২ এর মতো হবে।
তিনি রোববার (৯ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, যে লেভেলের গণঅভ্যুত্থান হয়েছে, তাতে অন্যান্য দেশের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলেছে লাখ লাখ মানুষ খুন হবে। কেউ খুন হয়নি। ২০১৩-১৪ সাল থেকে ২০২১-২২ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার এক্সপোর্ট মানি আসার কথা, কিন্তু এই টাকাটা দেশে আসেনি।
এই টাকাটা পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছে, দেশে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল। দেশকে সেই দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে অন্তবর্তী সরকার। এটাই অন্তবর্তী সরকারের অবদান। সরকারের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কারণ আওয়ামী লীগের আমলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার কোটি টাকা লুট হয়েছে শুধু ব্যাংক থেকে। কিন্তু এই লুটটা এখন বন্ধ আছে। অন্তবর্তী সরকারের গত ৬ মাসে ব্যাংক থেকে কোন টাকা পাচার হয়নি। আমাদের রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে।
রপ্তানি বাড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে।তিনি আরও বলেন, দেড় থেকে দুই বছরের মধ্যেই দেশে নির্বাচন হওয়া উচিত। এর বাইরে সময় কমবেশি করতে চাইলে রাজনৈতিক দল, ছাত্র-জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে করতে হবে।
মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, শেরপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী, সদস্য সচিব মুকসিতুর রহমান হীরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এবি পার্টির এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...