
পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সাইকো আরবাব ওরফে সীমা গুলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী এই তারকা দেশটির পেশাওয়ার প্রদেশের বাসিন্দা। সে এলাকায়ই উদ্ধার হয় তার মরদেহ।
পাকিস্তানি গণমাধ্যমের খবর, পেশাওয়ারের খাইবার পাখতুনখোয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তার অনুরাগীদের মাঝে। এদিকে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিক ধারণা, ঘুমের ওষুধের মতো অতিরিক্ত কিছু সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়ত মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারপরও স্থানীয় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
টিকটকে সাইকো আরবাব নামেই পরিচিত সীমা গুল। প্ল্যাটফর্মটিতে তার অনুসারী সংখ্যা প্রায় ৯ লাখ।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...