
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শ্রীবরদী উপজেলার কাউনেরচর ঝগড়ারচর গ্রামে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ বস্তা ভারতীয় জিরাসহ মো. জসিম (২৮) নামে এক চোরা কারবারিকে আটক করেছে। জসিম কাউনেরচর ঝগড়ারচর গ্রামের মোঃ আ. বারেকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান ও হরিপদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার কাউনেরচর ঝগড়ারচর গ্রামে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৫ বস্তা ভারতীয় জিরাসহ মোঃ জসিমকে হাতেনাতে আটক করে।
এসময় অপর চোরাকারবারি আ. মোতালেব পালিয়ে যায়। এঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমন জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মো. জসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...