সালথায় ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ডেভিল হান্ট অভিযানে ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্ৰেফতারকৃত সেলিম মাতুব্বর মাঝারদিয়া গ্রামের জিতু মাতুব্বরের ছেলে।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মাঝারদিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে মারামারী, নারি নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর