
এস এম রুবেল বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বুড়াইচ ইউনিয়নে হেলেঞ্চা গ্রামে সুজন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত কয়েকদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কুকুরের মাংস বিক্রির অভিযোগকারী সুজন শেখ হেলেঞ্চা গ্রামে পূর্বপাড়া আবু বক্কর শেখের ছেলে।
জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টার দিকে হেলেঞ্চা বাজারে পাশে একটি ক্ষেতে বসে কুকুরের মাংস কাটতে দেখা যায়।
সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার হেলেঞ্চা বাজারের পাশে মাঠের ভেতরে সুজন কুকুর জবাই করে। কুকুরের এ মাংস বিভিন্ন এলাকায় ও হোটেলে কম দামে বিক্রি করে থাকে বলে জানান স্থানীয় লোকজন। সুজন একজন মাদকাসক্ত ও মাদক বিক্রিতা বলেও জানান গ্রামবাসী।
হেলেঞ্চা বাজারের পোল্ট্রি মুরগী ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, ক্রেতাদের জবেহ করা মুরগি ড্রেসিং করা নাড়ি-ভূড়ি নিয়মিত কয়েকটি কুকুরকে খেতে দিতাম। তবে কয়েকদিন হলো এর মধ্যে একটি কুকুরকে দেখতে পাচ্ছিনা। ধারণা করা হচ্ছে হয়তো ওই কুকুরটি জবাই করেছে সুজন।
এ ঘটনার পর থেকে সুজন শেখ পলাতক রয়েছে। এ জন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় মেম্বর আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুকুর জবাই করার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে পেয়েছি সুজন ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে। টের পেয়ে সুজন ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
এসময় সেখানে কুকুরের মাংস,পা মাথা দেখতে পাই। পরে তার স্ত্রীকে খবর দিয়ে সে গুলো সরিয়ে রাখতে বলি।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...