
আমিনুল ইসলাম আহাদঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর দৈনিক প্রথম আলো’ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. আবদুর রহমান ঢালীকে বখাটে ইভটিজিংকারীরা মারধর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিক আবদুর রহমান জানান, সকাল থেকেই সুবল আফতার উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা লক্ষ্যকরি। শহীদ দিবস উদযাপন শেষে বিদ্যালয়ের অস্টম শ্রেনীর দুইজন মেয়ে শিক্ষার্থী গেট থেকে বের হলে কয়েকজন বখাটে সন্দেহজনক আচরণ লক্ষ্য করি।
পরে আমি নিজে শিক্ষার্থীদের অটোরিক্সায় উঠিয়ে দেই। তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতেই পেছন থেকে ইভটিজিংকারী বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে। পরে, কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমি পুলিশ, ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করি।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমাদেরকে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠাই। হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে। গ্রেফতারে অভিযান চলছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়েছি। হামলাকারীকে ধরতে পুলিশ কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত