
জামাল উদ্দীনঃ কক্সবাজার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্রসহ জাহেদুল ইসলাম রাব্বি (১৭) নামে এক ডাকাতকে আটক করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক। এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া থেকে তাকে আটক করা হয়।
আটক জাহেদুল ইসলাম রাব্বি বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, আটক জাহেদুল ইসলাম রাব্বি নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে বিজিবিকে স্বীকারোক্তি দেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে আটক করে, বিজিবি থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...