
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই মাগুড়াডাঙ্গা গ্রামের নিহত দুজনকে একই সময়ে জানাযা নামাজ পর গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। নিহত দুজনের পরিবারে এখনো শোক আর হতবাক অবস্থা দেখা দিয়েছে।
এরা দুজন হলো – সদর উল্লাপাড়া ইউনিয়নের মাগুড়াডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রনি (২০) ও আঃ মালেকের ছেলে ওমর ফারুক (৩০)। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এদেরকে দাফন করা হয়েছে।
গত পরশু বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ) রাত আটটার দিকে নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় অটোভ্যানের যাত্রী হয়ে যাওয়াকালে সড়ক দুর্ঘটনায় এরা ঘটনাস্থানে নিহত হয়। আর একই গ্রামের হারুন গুরুতর আহত হয়ে এখন বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
সরেজমিনে মাগুড়াডাঙ্গা গ্রামে গিয়ে জানা গেছে আঃ মালেকের ছেলে ওমর ফারুক আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে কাজের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিলো। নিহত ওমর ফারুক অটো ভ্যান চালিয়ে সংসার চালাতো। তার দুটি মেয়ে সন্তান আছে।
বড় মেয়ের বয়স প্রায় চার বছর ও ছোটো মেয়ে ফাহিমার বয়স বছর দুয়েক হবে। নিহত ওমর ফারুকের পিতা আঃ মালেক আকন্দ মালয়েশিয়ায় কাজ করছেন বলে পরিবারের হৃদয় হোসেন জানান।
প্রতিবেদককে জানানো হয় নিহত ওমর ফারুকের পুরো পরিবার সামনের দিনগুলো নিয়ে নানা কিছু ভাবছেন। মেয়ে সন্তান দুটি কিভাবে পড়ালেখা করানো আর সংসার কিভাবে চালাবেন এসব ভাবছেন নিহতের স্ত্রী লিজু সহ পরিবারের অন্যরা।
অপরদিকে শারিরীক প্রতিবন্ধী সানোয়ার হোসেনের এসএসসি পাশ ছেলে নিহত রনি হোসেনের আয়ের টাকায় পুরো সংসার চলতো। প্রতিবেদককে সানোয়ার হোসেন বলেন তিনি সংসার চালাতে মাঝে মধ্যে অটো ভ্যান চালান। এখন সংসার কিভাবে চালাবেন সে চিন্তা করছেন।
সংসারের অভাবে এসএসসি পাশের পর ছেলে রনি হোসেন অটো ভ্যান চালাতো। সেদিন রাতে তার ছেলে রনি হোসেন ও নিহত ওমর ফারুক , গ্রামের আরেক জন হারুন কাজ করে বাড়ী ফেরা কালে দুর্ঘটনায় দুজন মারা য়ায়। তার ছেলের অটো ভ্যানটি ভেঙ্গেচুড়ে গেছে। এখন সেটি বাড়ীর পাশে একজনের উঠোনে রাখা আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত