
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭মামলা আসামী বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। রোববার (২৩ ফেব্রæয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ভাই কে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে উপজেলা কুদসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুল কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জানান,ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...