
আর কদিন বাদেই পবিত্র মাহে রমজান শুরু। এ মাসের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই অভিযানে রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলা পর্যায়ে ১টি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।
শিল্প উপদেষ্টা বলেন, বিএসটিআই গত কিছুদিনে খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৪৭টি নিম্নমানের পণ্য পাওয়া গেছে। এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণিজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই ও মসলা।
তিনি আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪২৮টি মামলা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সিলগালা করা হয়েছে ২৩টি প্রতিষ্ঠান।
অভিযানটি দেশের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন শিল্প উপদেষ্টা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত