লোহাগাড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় গণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার(২৮ফেব্রুয়ারি)পৃথকভাবে এই কর্মসূচি পালন করে লোহাগাড়া উপজেলার জামায়াত ইসলামি।

মিছিল শেষে এক পথসভায় দক্ষিণ জেলার জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আসন্ন পবিত্র রমজানকে ঘিরে যে অশ্লীল হয় তা বন্ধ করতে হবে৷ দিনের সময়ে যাবতীয় রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে৷ সকল প্রকার দ্রব্য মূল্যের দাম কমাতে হবে। মানুষের নিরাপত্তা ব্যবস্হা রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাম, বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।