
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দেশ জাতি গঠনে বিএনপির কাছেই বাংলাদেশের জনগণ সর্বাত্মক নিরাপদ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশে হিন্দু মুসলিম সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোন প্রকার বিভেদ ছাড়া বসবাস করতে পারবে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেবে বিএনপি নেতাকর্মী।
শুক্রবার (২৮.০২.২৫) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগীর শাহ মদারাসা প্রাঙ্গণে খুনি হাসিনার ফাঁসি। আইন শৃঙ্খলা অবনতি ও সর্বাগ্রে সংসদ নির্বাচনের দাবিতে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভায় এ কথা বলেন।
কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপির কোন নেতা থানায় গিয়ে দালালি, শালিস বাণিজ্য, ও দূর্নীতির সাথে জড়িত থাকতে পারবে না। তবে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি বলেন, বিএনএম নেতা কর্মী কথিত বিএনপি সেজে আওয়ামী লীগের দোসরদের একত্রিত করে বড় নেতা সাজার ধান্দায় রয়েছে।
২৭ ফেব্রুয়ারী বিএনপির বর্ধিত সভায় নেতাকর্মী এমনকি তারণ্যের প্রতীক তারেক রহমন ও একাত্মতা ঘোষণা করেছে। আর যারা এ যাবত আওয়ামী লীগের আমলে বিভিন্ন প্রকার দালালী ও চাটুকারি করে অবৈধ টাকা কমিয়েছে।
তারা যদি কথিত বিএনপি নেতার মাধ্যমে বিএনপিতে যোগ দেয়ার আশায় থাকে তাহলে উভয়ের বিরুদ্ধে দলের নীতি নির্ধারক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোন প্রকার দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের এই দলে ঠাঁই নেই। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর যারা বিএনপির রাজনীতিতে আসবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...