
চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত টিভি সাংবাদিকদের জীবন মানোন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে “চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম” নামে একটি সংগঠন।
গত বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সদরের মিলনছড়ি হিলসাইড রিসোর্টের হল রুমে এক আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার, পটিয়ার কৃতি সন্তান তাপস দে আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গ্লোবাল টিভি লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম।
তাছাড়াও সহ-সভাপতি চ্যানেল এস চন্দনাইশ প্রতিনিধি তৌরাফ আলী,সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি লোহাগাড়া প্রতিনিধি মুক্তার হোসেন ,অর্থ সম্পাদক এশিয়ান টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক বিজয় টিভি চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব পটিয়া, সদস্য দিদারুল ইসলাম বাঁশখালী, সুজন কর্ণফুলী, জুয়েল বোয়ালখালী।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকাসহ সাংবাদিকদের অধিকার আদায়, দেশ ও জণগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কালাম।
উল্লেখ্য: এর আগে গত ৩ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম
দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...