• ঢাকা দেশজুড়ে
  • খাগড়াছড়িতে রোজার প্রথম দিনে পার্বত্য জেলা পরিষদের ইফতার আয়োজন

খাগড়াছড়িতে রোজার প্রথম দিনে পার্বত্য জেলা পরিষদের ইফতার আয়োজন

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা রোজার প্রথম দিনে এতিমখানার শিশুদের জন্য ইফতার আয়োজন করেছেন।

আজ রবিবার (২ মার্চ ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের ‘পূর্ব ইসলাম পুর দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসায়’ এই ইফতার আয়োজন করা হয়।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, এ্যাড. মনজিলা সুলতানা ঝুমা, শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালি উল্লাহ, শহর সমাজসেবা অফিসার মোঃ নাজমুল সহ সংশ্লিষ্ট মাদ্রাসার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এতিমখানার শিশুদের জন্য এই আয়োজনটি বিশেষভাবে সন্তুষ্টি এবং আনন্দ নিয়ে পালিত হয়।

মন্তব্য লিখুন