
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের বটতলাস্থ ‘গামারীঢালা দারুল কোরআন (বালক-বালিকা) মাদরাসায়’ পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রমজানের ৬ষ্ঠ দিনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় তিনি বলেন, ‘‘ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমাদের একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকল সমস্যার সমাধান করতে হবে।’’

এসময় হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের সফরসঙ্গী ও মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালকসহ অন্যান্য সদস্যগণ এবং স্থানীয় কর্তৃপক্ষ।
মাদ্রাসার কর্তৃপক্ষ জানান, ‘২০২৩ সালে প্রতিষ্ঠিত গামারীঢালা দারুল কোরআন মাদরাসায় বর্তমানে ৩৮ জন শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।’ মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে, চেয়ারম্যান তা সমাধানে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার