
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা চিকিৎসক সংকট ও জনবল ঘাটতির কারণে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমনকে নতুন ভবনের নির্মাণকাজ তদারকি ও তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবনটি দ্রুত উদ্বোধনের মাধ্যমে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য ও হর্টিকালচার বিভাগের আহ্বায়ক ধনেশ্বর ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা এবং দীঘিনালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...