
খাগড়াছড়িতে আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) “সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক” এর নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীরা।
সভায় সভাপতিত্ব করেন গৌয়াইছড়ি মৌজার হেডম্যান হ্লাপ্রু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, সিএইচটি হেডম্যান নেটওয়াকের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, জেলা কার্বারী এসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি রনিক ত্রিপুরা এবং সমাজকর্মী ধীমান খীসা সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও জাতির জন্য কাজ করতে পুরুষদের পাশাপাশি নারীদেরও ভূমিকা অপরিসীম। পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা থেকে আগত নারী হেডম্যান কার্বারীদের মতামতের ভিত্তিতে গঠন করা হয় নতুন জেলা কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইখিং চৌধুরী, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হ্লামাপ্রু চৌধুরী ও সমরিকা চাকমা, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জলি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হিসেবে পূবালী ত্রিপুরা এবং কোষাধ্যক্ষ হিসেবে সুমনা ত্রিপুরা সহ ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত