
মোঃ বকুল হোসেন,তানোরঃ তানোর মডেল প্রেসক্লাবের কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষণা করে আবারো দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার তানোর প্রতিনিধি আব্দুস সবুরকে সভাপতি ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি সারোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৮সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অন্য সদস্যরা হলেন, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন(দৈনিক জবাবদিহি) সহসভাপতি মনিরুজ্জামান মনি(দৈনিক উপচার), যুগ্ম সম্পাদক আবুল কাসেম বাবু( দৈনিক সূর্যের আলো), সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (চলমান সংবাদ)।
এছাড়া নির্বাহী সদস্য জুয়েল রানা(সুন্নী সমাচার),জুনাইদ আহমেদ(বাংলা মাটির নিউজ)। এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ পূর্ণাঙ্গ কমিটি তানোর মডেল প্রেসক্লাব কে আরো গতিশীল করবে বলে সকল সদস্যদের প্রত্যাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...