কেন্দুয়ায় এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ , ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার ছাবিহা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।

সহকারী উপজেলা নির্বাচন অফিসার ছাবিহা আক্তার বক্তব্যে দাবি করেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না। ১৩ কোটি ভোটারের তথ্য ২৫টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে।

ভোটারদের অনুমতি ছাড়া এ তথ্য কোনও প্রতিষ্ঠানকে হস্তান্তর গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর