
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে চোরাই পণ্যসহ এক চোরা কারবারীকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে শনিবার( ১৫ই মার্চ) ভোরে অভিযান চালিয়ে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ আমীর হোসেন (৩৩) নামে এই চোরাকারবারিকে আটক করে।
আটক আমীর হোসেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়।
এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মো. আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...