
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ই মার্চ রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন উপদেষ্টা মোঃ জকি উদ্দিন চৌধুরী,সাবেক কমিশনার কাজী দরবেশ মিয়া,শেখ আব্দুল আউয়াল,উপদেষ্টা কাজী সাব্বির আহমদ।
পবিত্র কোরআন তেলওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসকারী প্রবীন সামাজিক ব্যক্তিত্ব কাজী দরবেশ মিয়াকে হবিগঞ্জে সামাজিক কাজে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়।

ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শফিকুর রহমান,বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের কোষাধ্যক্ষ মোঃ বসির মিয়া,মিনহাজ শরিফ রাসেল,মুকিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি মোঃ নাসির মিয়া, সৈয়দ মোস্তাফা নোমান,শামছুল ইসলাম।ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাত পরিচালনা করেন।
সভাপতি আমির তালুকদার ইফতার মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...