• দেশজুড়ে প্রধান সংবাদ
  • মানিকগঞ্জ জেলা প্রশাসক নূরানী কিন্ডার গার্ডেন ও বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন

মানিকগঞ্জ জেলা প্রশাসক নূরানী কিন্ডার গার্ডেন ও বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ , ১৭ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা গ্রামে বায়তুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন এই উপলক্ষে গাজী তহিদুর রহমানের বাড়িতে(গাজী বাড়িতে )নূরানী ফিল্ডার গার্ডেন পরিদর্শন করেন জেলা প্রশাসক মানিকগঞ্জ।

আজ ( ১৭ই মার্চ ২০২৫) সোমবার সকাল দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ উল্লাহ ।
পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মানোয়ার হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর মামুন এডিসি জেনারেল অতিরিক্ত জেলা প্রশাসক মানিকগঞ্জ
এবং রিক্তা খাতুন সহকারী কমিশনার ( ভূমি) মানিকগঞ্জে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ,( খতীব কেন্দ্রীয় জামে মসজিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সাভার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ মেজবাহ উল সাবেরিন। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল হালিম
(বিনিময় অফিসার কুয়েত সোসাইটি রিলিফ বাংলাদেশ)
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ।

অনুষ্ঠানটি দেখভাল করেন গাজী তৌহিদুর রহমানের সুযোগ্য সন্তান জামিনুর রহমান সদস্য সচিব মাদ্রাসা ।
সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ
থেকে তথ্যে জানা গেছে এতিমখানায় একশো ছাত্র-ছাত্রীদের কোরআন ও হাফেজে শিক্ষা ব্যবস্থা রয়েছে। আজ পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে প্রতি পরিবারকে ঈদ পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন এবং সহ-সভাপতি
ছাবিনা দিলরুবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া ঢাকা থেকে অনুষ্ঠানটি ভিডিও মাধ্যমে দেখে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।