
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আছর উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জিন্নাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনটির কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...