
পাইকগাছায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্বক পাকা বাড়ি ঘরের নির্মাণ কাজ চলমান রাখায় যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত বক্তাউজ্জামান সানার ছেলে মোঃ আশারফ সানাদের সহিত পারিবারিক কবরস্থানের জায়গা জমি নিয়ে একই এলাকার লিয়াকত গাজীর ছেলে ওমর আলী গাজীদের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা সহ বিবাদ চলে আসছে।
সর্বশেষ গত ইং-২৬/০২/২৫ তারিখ উল্লেখিত পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে আব্দুল আজিজ সানা পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ওমর আলী গংদের বিরুদ্ধে একটি মামলা করেন, মামলা নং-এম, আর ৬০/২৫। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জমিতে ১৪৪ ধারার জারী করেন। যা বর্তমানে বলবদ রয়েছে।
এদিকে ইং ২১/০৩/২০২৫ তারিখ শুক্রবার সকালে ওমর আলী গংরা উল্লেখিত জমিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর বাড়ি নির্মাণের কাজ করছিলো। এ ঘটনা জানতে পেরে আজিজ সানারা পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদালতের নির্দেশ মান্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে আসেন।
এবিষয়ে ওমর আলীর পরিবারের কাছে জানতে চাইলে তাহারা বলেন, আশরাফ সানাদের এখানে জমি নাই, তাহলে আবার কিসের ১৪৪ ধারা।
এছাড়াও আশারফ সানা উল্লেখিত ঘটনা পরবর্তী থানায় ওমর আলী সহ চার জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করেন, জিডি নং১১২১।
তাছাড়া আশারফ সানার পরিবার জানান, এ জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে দেওয়ানি মামলা চলমান রয়েছে, মামলা নং-৩০/২০২৪।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...