
মজিবুর রহমানঃ ইসরাইল কর্তৃক গাজায় বর্বরতা ও ভারতে মুসলিমদের বাড়ি ঘরে হামলা, নির্যাতন বন্ধের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বাদ জুমায় নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে জেলা খেলাফত ছাত্র আন্দোলন উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের এসে শেষ হয়।
এসময় জেলা খেলাফত ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বীন ইয়ামিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, মুফতি আফজাল হোসেন রাহমানী, প্রেসক্লাবের সেক্রেটারি ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, মাওলানা সারওয়ার আলম হামিদী, মাওলানা হযরত আলী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মাওলানা আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মুহাম্মাদ শাহ্ আলম, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা খাইরুল বাশার, মাওলানা তরিকুল ইসলাম, নুরানি কেন্দুয়া মাওলানা হোসাইন আহমাদ প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী, দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক গাজায় নিষ্ঠুর বর্বরতা ও ভারতে মুসলিমদের বাড়ি ঘরে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। গাজায় ও ভারতে মুসলিম হত্যা হত্যাজ্ঞ বন্ধে জাতিসংঘ, আবরলীগ, ওআইসি ও কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা আরো বলেন এই বর্বরোচিত হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করেছে।
ইনশাআল্লাহ,এসব করে দখলদার ইজরাইল ও নরেন্দ্র মোদির আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না, অচিরেই ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...