
নড়াইলে পিতা-পুত্রকে কুপিয়ে হা-পা বিচ্ছিন্ন করা মামলার ১৬ আসামীকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। তাদের রোববার (২৩ মার্চ) ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার(২৪মার্চ) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জখমী পিতা ও পুত্র বর্তমান ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- কলাবাড়িয়া গ্রামের মুক্তি শেখ,এরশাদ শেখ,নূরমিয়া শেখ,আকিজ শেখ,রাইসুল শেখ,তারামিয়া শেখ,হাসান শেখ,মাহাবুব শেখ,রাসেল শেখ,রাশেদ শেখ,শাহিন মোল্যা,আজিজুল শেখ,আলমগীর শেখ,শিমুল মোল্যা,আজিম কাজী,রইল মোল্যা। মামলার প্রধান আসামী সোহেল রানাসহ ৩ জন পলাতক।
পুলিশ জানায়, রোববার (২৩ মার্চ) কালিয়া থেকে একটি মাইক্রোবাসে আসামীরা একযোগে ঢাকা যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এ খবর পেয়ে ওই মাইক্রোবাসটি ফলো করতে থাকে। আসামীদের বহনকারী মাইক্রোবাসটি ফরিদপুলের ভাঙ্গা থানা এলাকায় পৌছালে কালিয়া থানা পুলিশ ভাঙ্গা থানার সহযোগিতা নিয়ে রাতে তাদের আটক করতে সক্ষম হয়।
পরে কালিয়া থানায় হাজির করে নড়াইলে আদালতে প্রেরণ করে। কালিয়া থানার ওসি মো.রাশিদুল ইসলাম জানান,খবর পেয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সহযোগিতায় আসামীদের গ্রেফতার করে রোববার কালিয়া থানায় আনা হয়েছে।
সোমবার(২৪মার্চ) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।প্রসঙ্গত,গত ৬ মার্চ সকালে উপজেলার কলাবাড়িয়া থেকে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে ইজিবাইকে করে কালিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল পুত্র শামীম শেখ। জয়পুর মোড়ে পৌছালে কলাবাড়িয়া এলাকার ইউপি মেম্বর সোহেল শেখ ৩টি মোটর সাইকেলে দলবল নিয়ে তাদের গতিরোধ করে।
এসময় দূবৃত্তরা পিতা ও পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তারা দুজন বর্তমান ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আহত আবিদ শেখের অপর ছেলে সেলিম শেখ বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ১০ মার্চ কালিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...