
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরে জমে উঠেছে ঈদ বাজার। শহরের নিউ মার্কেট, মুন্সি বাজার, নয়আনী বাজার ও তিনআনি বাজারের মার্কেটগুলোতে বাড়ছে ব্যবসায়ীসহ ক্রেতাদের ব্যস্ততা। বিপণি বিতান ও মার্কেটগুলো এখন নতুন নতুন দেশি-বিদেশি হরেক রকম জামা-কাপড়ে ঠাসা। দোকানগুলো ক্রেতার ভিড়ে জমজমাট।
ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ পরিবারের সবার জন্য জামা-কাপড়, জুতো, প্রসাধনীসামগ্রী কিনতে ব্যস্ত মানুষ। বিশেষ করে পরিবারের কর্তারা ব্যস্ত পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে।
শপিংমলগুলোতে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলছে বেচা-কেনা। এবার ঈদ বাজারে মেয়েদের জন্য পাকিস্তানি ড্রেস, থ্রিপিস, শাড়ি, আলিয়া কাট, সারারা, নাইরা চলছে বেশি। ছেলেদের দৃষ্টি বেশি পাঞ্জাবির দিকে।
ব্যবসায়ীরা জানান, ১৫ রমজানের পর থেকেই তাদের ব্যবসা জমে উঠছে। বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। কাপড়ের দোকানগুলোতে এখন বেশ ভিড়। সামনের দিনগুলোতে জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে ভিড় আরও বাড়বে।
এদিকে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় জমে উঠেছে ফুটপাতগুলোতেও। বলতে গেলে ফুটপাতই এখন মধ্যবিত্ত এবং দরিদ্রদের ঈদের প্রধান বাজার। তবে স্বল্প বেতনভোগী ও খেটে খাওয়া মানুষকে আপাতত কেনাকাটায় খুব একটা দেখা যাচ্ছে না। ঈদের কয়েকদিন আগে কেনাকাটা করবে বলে জানিয়েছেন ফুটপাতের দোকানিরা।
বস্ত্র মালিক সমিতির সভাপতি রেজাউল করিম জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে বিক্রি করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। আর জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের মধ্যেই আছে। তাই মানুষ ঈদবাজারে আগে থেকেই ঝুঁকে পড়েছে। সামনে ভিড় আরও বেশি থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...