
নড়াইলে জুলাই আন্দোলনে শহীদ ৩ পরিবারের কাছে তারেক জিয়া ঈদ উপহার সামগ্রী ও অর্থসহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর কাছে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জেলা বিএনপি কার্যালয়ে শহীদ সালাউদ্দিন সুমন, শহীদ সাঈদ মিথুন মোরশেদ, শহীদ মো. রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে এসব সামগ্রী গ্রহণ করা হয়। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ সালাউদ্দিনের ভাই মো. মিন্টু আহমেদ।
উপহার সামগ্রী নিয়ে নড়াইলে আসেন জিয়া ফাউন্ডেশনের ডা. এ এস গাজী, ডা. নাসিম জামান রিফাত ও ডা. আলাউদ্দিস মামুন।
জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে এ সকল শহীদ পরিবারকে সবধরনের সহযোগিতা করবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...