• অপরাধ ঢাকা
  • রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের  এলাকার আফজাল হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। ৫ আগষ্টের পর বেশ কিছুদিন গা ডাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে সে। তার ভয়ে কেউ কথা বলতে পারতোনা।

বৃহস্পতিবার সকালে পুলিশ বাগবের এলাকায় তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে দুপুরে বিস্ফোরণ আইনে মামলায় ৭ দিনে৷ রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়

মন্তব্য লিখুন

আরও খবর