
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা শাওন মৃধা তাওহিদ নামে এক যুবক ৫ আগস্টের পর থেকে মহম্মদপুর উপজেলার বাবুখলী ইউনিয়নে তার খালাতো ভাই সাখাওয়াত মীরের বাড়িতে পালিয়ে আশ্রয় নেয়। সেখানে দীর্ঘদিন থাকার পরে খালাতো ভাইয়ের স্ত্রী তিশার সাথে পরকীয়া গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত রাতে ওই ছাত্রলীগ নেতা শাওন মৃধা তাওহিদ ও সাখাওয়াতের স্ত্রী তিশাকে একই রুমের ভেতরে রাত যাপন করে বলে জানান স্থানীয় বাসিন্দারা । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের হাশেম মৃধার ছেলে শাওন মৃধা তাওহিদ।
স্থানীয় লোকজন জানান, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের সাখাওয়াত ও স্থানীয় লোকজন তিশা ও ছাত্রলীগ নেতা শাওনসহ তাদের উভয়কে রুমের ভেতর আটক করে। পরে বুধবার (২ এপ্রিল) ওই মহিলার পরিবার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওনের পরিবার ও মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের বাসিন্দারা একটি শালিস বৈঠক করেন।
এসময় সাখাওয়াত তার স্ত্রীকে ডিভোর্স দেয়। পরে ওই মহিলা ও পরকীয়া প্রেমিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওনকে তাদের পরিবারের কাছে বুঝে দিতে যায় । এসময় পালাতক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মারপিট করে বাবুখালী ফাঁড়ির পুলিশে হস্তান্তর করেন।
তিশার মা মুঠো ফোনে বলেন, জামাই ফোন করে জানান আমাদের মেয়ে অসুস্থ হয়েছে। খবর পেয়ে জামাই বাড়ি গিয়ে শুনি জামাইয়ের খালাতো ভাইয়ের সাথে আমার মেয়ের সম্পর্ক। পরে মেয়েকে জামাই ডিভোর্স দিয়ে দেয়। বর্তমানে আমার মেয়ে তার চাচাদের বাড়িতে আছে।
বাবুখালী ফাঁড়ির উপপরিদর্শক শুভঙ্কর বলেন, ঘটনা স্থল থেকে আমাদের ফোন করে জানান এক জন লোককে স্থানীয়জনতা নির্মম ভাবে পিঠিয়ে মেরে ফেলছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে পাঠানো হয়। তবে কেউ কোন অভিযোগ না দেয়ার কারণে তাকে ছেড়ে দেয়া হয়। সে কোন দল করতো আমরা জানিনা। তবে তার নামে কোন প্রকার মামলা নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...