
গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়িচালকদের প্রশিক্ষণ। বুধবার ৯ই এপ্রিল সকাল ১১ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি ( বিআরটিএ )’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটি এর অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ( বিআরটিএ ) সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন বিআরটিএর কর্মচারীবৃন্দ।
বক্তারা পেশাজীবি চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, একটানা গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।
বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক তার বক্তব্যে বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবীচালক অংশ গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত